April 27, 2026, 2:59 pm

News Headline :
শায়েস্তাবাদে ‘আল্লাহর নামে’ রাস্তায় ছেড়ে দেয়া একটি ষাঁড় জবাই করে মাংস বিক্রির অভিযোগ দাবদাহে বরিশালে জনজীবনে যেখানে নাভিশ্বাস উঠেছে মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোটের কমিটি বিলুপ্ত ঘোষনা শিক্ষার্থী সানজিদা কবির আনিতা হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল তালতলীতে মারামারির ঘটনায় আহত কিশোরের মৃত্যু সেচ পাম্প ও হারভেস্টার সচল রাখতে কৃষকদের অগ্রাধিকারভিত্তিক ডিজেল সরবরাহের দাবিতে “স্বনির্ভর বাংলাদেশ” গড়ার লক্ষ্যে ব্যাপক পরিসরে খাল খনন কর্মসূচি বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না- বিরোধী দলকে প্রতিমন্ত্রী জনগণ চুড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত-অ্যাড. হেলাল
১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না- বিরোধী দলকে প্রতিমন্ত্রী

১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না- বিরোধী দলকে প্রতিমন্ত্রী

বিপ্লবী ডেস্ক ॥
বিরোধী দলের কঠোর সমালোচনা করে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজীব হাসান বলেছেন, ওয়ান ইলেভেনের সরকারকে তখন সেনাসমর্থিত সরকার হিসেবে চিনতো।
আর বিগত ১৮ মাসের যে অন্তর্বর্তী সরকারটি ছিল, তা মূলত আজকের বিরোধীদলীয় নেতারা তথা জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত সরকার হিসেবে সবাই জানতো। সেই সময়ে যারা ক্ষমতার খুব কাছাকাছি থেকে বিশেষ সুবিধা বা আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে সেই সুবিধা না থাকাতেই তাদের মধ্যে তীব্র অস্থিরতা ও অস্বস্তি পরিলক্ষিত হচ্ছে। রোববার জাতীয় সংসদ অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবে তিনি এমন মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বক্তব্যের সূত্র ধরে রাজীব হাসান বলেন, আগে যারা যখন খুশি প্রধান উপদেষ্টার বেডরুম কিংবা সচিবের রুমে ঢুকে যেতেন। এখন সেই অনৈতিক সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিরোধী শিবিরের নেতারা সংসদসহ বিভিন্ন জায়গায় অস্থিরতা প্রদর্শন করছেন।জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা নিয়ে বিরোধীদলীয় নেতার দেওয়া তথ্যের কঠোর সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, যেখানে সরকারি গেজেটে ৮৪৪ জন শহীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মাধ্যমে সর্বোচ্চ ১৪০০ শহীদের কথা বলা হয়েছে, সেখানে বিরোধীদলীয় নেতা গত ১৪ এপ্রিল এক অনুষ্ঠানে কীভাবে ১২০০ শহীদের বাসায় যাওয়ার দাবি করেন। এটাকে ইতিহাসের নতুন বিকৃতি এবং ‘শহীদ ব্যবসা’র অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি। রাজীব হাসান বলেন, গত ৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেমন ব্যবসা চলেছে, জুলাই বিপ্লবকে কেন্দ্র করে নতুন করে কোনো ব্যবসা এই প্রজন্ম সহ্য করবে না। অবিলম্বে সব শহীদের প্রকৃত সংখ্যা এবং তাদের রাজনৈতিক পরিচয় জাতির সামনে প্রকাশের দাবি জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com