March 10, 2026, 1:07 pm

ভারতে আটক ওসমান হাদির খুনিদের ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি

ভারতে আটক ওসমান হাদির খুনিদের ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি

নলছিটি প্রতিনিধি ॥
]ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারী ভারতে গ্রেফতারকৃত সুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে প্রতিবেশী দেশ ভারত থেকে ফিরিয়ে এনে সর্বোচ্চ বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন হাদির পরিবারের বোন। একই সাথে হত্যাকারীদের গ্রেফতারের স্বস্তি প্রকাশ করেছেন ওসমান হাদির পরিবার।দ্রুত মামলার চার্জশিট দিয়ে গ্রেফতারকৃত দুই আসামীকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। সোমবার বেলা ১২টায় ঝালকাঠির নলছিটি প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা সুলতানা হাদি এসব দাবি জানান।এসময় তিনি লিখিত বক্তব্যে মাসুমা হাদি সাংবাদিকদের জানান, প্রকাশ্য দিবালোকে হাদিকে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে থেকে কয়েকঘন্টার মধ্যে ঘাতক দেশ ত্যাগ করে। ওসমান হাদি হত্যার ৮৭ দিন পার হলেও সরকারের তদন্তকারী সংস্থা আদালতে গ্রহণযোগ্য অভিযোগ পত্র জমা দিতে ব্যর্থ হয়েছে। আমরা
বিগত সরকারের কাছে বারবার জাতিসংঘের মাধ্যমে হাদি হত্যার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত দাবি জানালেও তারা কর্ণপাত করেনি। দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে শহিদ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের জন্য সর্বাত্মক সহযোগীতা কামনা করি। এসময় তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দী বিনিমিয় চুক্তি অনুসারে হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনের মাধ্যমে বিচারের মুখোমুখির দাবি জানান। একই সাথে এই হত্যার পিছনের মুল মাস্টার মাইন্ড, অর্থযোগান দাতা, ভারতে পালিয়ে যেতে সহায়তাকারীসহ সকল ষড়যন্ত্রকারীদের নাম জনসম্মুখে প্রকাশের দাবিও করেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com