March 10, 2026, 4:18 pm

ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার

ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোটের ফলাফল ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যাওয়ার পর সরকার জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে। তিনি বলেন, জনগণ সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং আগামীর নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবে। রোববার (৮ মার্চ) বরিশাল নগরীর একে স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছেন। তবে মনে রাখতে হবে, জনগণ আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সামনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের যেসব নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে জামায়াতে ইসলামী অংশ নেবে এবং জনগণ তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করবে। রমজান মাসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পবিত্র কোরআন রমজান মাসেই নাজিল হয়েছে। এটি শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত কোরআনের নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যদি তাকওয়াবান ও সৎ ব্যক্তিদের নিয়োগ দেওয়া যায়, তাহলে সমাজ থেকে অন্যায়-অবিচার, দুর্নীতি ও শোষণ অনেকাংশে কমে যাবে। ওসি, ডিসি, এমপি ও মন্ত্রীসহ দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা যদি ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু হন, তাহলে সমাজে অনিয়মের সুযোগ থাকবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ইসলামী মূল্যবোধের পক্ষে একটি জনমত তৈরি হয়েছিল এবং মানুষ সেই অনুযায়ী ভোটও দিয়েছিল। কিন্তু সেই ভোটের প্রতিফলন দেখা যায়নি। বরিশাল মহানগর জামায়াতের

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com