April 26, 2026, 5:18 am

ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত এক ইজিবাইকচালক নিহত

ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত এক ইজিবাইকচালক নিহত

স্টাফ রিপোর্টার ॥
বরিশাল নগরের এয়ারপোর্ট থানাধীন কাশিপুর বাজারের পোস্ট অফিসের সামনে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আব্দুস সাত্তার। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি। জানা গেছে, কাশিপুর চৌমাথা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক অন্য একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের (বরিশাল মেট্রো-ট ১১-০২৩১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকচালক আব্দুস সাত্তার গুরুতর আহত হন। ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেছেন। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুস সাত্তারকে স্থানীয়রা শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com