March 15, 2026, 3:16 pm
স্টাফ রিপোর্টার ॥
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন। শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো রবিউল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিলকিস জাহান শিরীন পূর্ণ মেয়াদে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন বরিশাল সরকারি বিএম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।লেখাপড়া চলাকালীন সময়ে ১৯৮৪ সালে ছাত্রদলে যোগদান করেন তিনি। ১৯৮৭ সালে বিএম কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনে ছাত্রী মিলনায়তক সম্পাদক মনোনীত হন।১৯৯০ সালে বিএম কলেজের ছাত্রসংসদ (বাকসু) নির্বাচনে এজিএস, ১৯৯১ সালে বরিশাল জেলা ছাত্রদল সহসভাপতি, ১৯৯৬ সালে
বরিশাল জেলা জাতীয়তাবাদী মহিলা দল সাধারণ সম্পাদক, ১৯৯৭ সালে বরিশাল জেলা বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক, ২০০০ সালে বরিশাল মহানগর মহিলা দল সাধারণ সম্পাদক এবং ২০০৩ সালে মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক দায়িত্ব (বরিশাল বিভাগ) পান তিনি। এ ছাড়া ২০০৯ সালে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ২০১০ সালে মহিলা দল কেন্দ্রীয় কমিটি ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১১ সালে বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ২০১৬ সালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদকের (বরিশাল বিভাগ) দায়িত্ব পান শিরিন।
Leave a Reply