March 2, 2026, 10:25 am

News Headline :
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে থাকার আহ্বান প্রতিমন্ত্রী নুরের মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড বরিশালে আওয়ামী লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক বরিশালে একের পর এক পরিত্যক্ত আওয়ামী লীগ অফিসে পতাকা ওড়ানো হচ্ছে অবহেলিত জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী-রহমাতুল্লাহ বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেপ্তার জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য বিএনপির নাম ভাঙিয়ে দখল ও লুটপাটের অভিযোগ আজ থেকে শুরু বরিশাল আদালতের কার্যক্রম
বরিশালে প্রশাসনের অভিযানে মাদকসহ আটক-৯

বরিশালে প্রশাসনের অভিযানে মাদকসহ আটক-৯

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ ৯ জনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের ইনচার্জ এসআই তানজিল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানায়, বন্দর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খয়রাবাদ ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকার বাসিন্দা বাদল হাওলাদার ও তার সহযোগী বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম অপু এবং বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আল আমিন খলিফাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে মহানগর গোয়েন্দা শাখার একটি টিম নগরীর নথুল্লাবাদ বিআরটিসি বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে বাহারুল ইসলাম সরদারকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করে। আটক বাহারুল ইসলাম সরদার খুলনা জেলার ডুমুরিয়া থানীধীন খর্নিয়া এলাকার বাসিন্দা। এছাড়া কাউনিয়া থানা পুলিশের একটি টিম কাউনিয়া হাউজিং সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ মিজান হাওলাদারকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করে। সে কাউনিয়া থানাধীন পুরানপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া অপর অভিযানে কাউনিয়া থানাধীন জোর মসজিদ চৌ-মাথা এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ কুদ্দুস রানাকে আটক করা হয়। আটক কুদ্দুস বরিশালের উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্মকার পাড়ার বাসিন্দা। এসআই তানজিল জানায়, কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ থেকে শিপন সিকদান ও সুমন হাওলাদারকে ৫৬ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে র‌্যাব ৮ এর উপ পরিচালক মেজর জাহাঙ্গীর আলম বলেন, উজিরপুরের গুঠিয়া থেকে ৩১ বোতল ফেনসিডিল ও ৬শ গ্রাম গাজা সহ আনিচ হাওলাদারকে শনিবার সকালে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com