April 26, 2026, 6:31 am
বিপ্লবী ডেস্ক ॥
বাংলাদেশে মার্কিন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা ফিরোজ আহমেদের মাতা রিজিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রিজিয়া খাতুনসকালে গোপালগঞ্জের সুলতানশাহী গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তথ্যমন্ত্রী মরহুমা রিজিয়া খাতুনের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে রিজিয়া খাতুন পাঁচ কন্যা ও চার পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply