February 25, 2026, 12:26 pm

News Headline :
বরিশালে চাঁদা না দেওয়ায় সাংবাদিককে মারধর, দোকান ভাংচুর প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে -প্রতিমন্ত্রী নুরুল হক নুর পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর; প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বরিশালে অভিযান বরিশাল সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ নিয়ে গুঞ্জন, সিদ্ধান্তহীনতায় সরকার বরিশাল থেকে সংরক্ষিত আসনের এমপি হওয়ার দৌঁড়ে যারা বরিশালে সড়ক নিরাপত্তা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বরিশালে আওয়ামী লীগ নেতাদের জামিন, আইনজীবীদের আদালত বর্জন রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
বরিশালে চাঁদা না দেওয়ায় সাংবাদিককে মারধর, দোকান ভাংচুর

বরিশালে চাঁদা না দেওয়ায় সাংবাদিককে মারধর, দোকান ভাংচুর

বিপ্লবী ডেস্ক ॥ বরিশালে চাঁদা না পেয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা এলাকায় দৈনিক ভোরের আকাশ’র বরিশাল প্রতিনিধি মাসুদ রানার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ ইলেকট্রনিক্সে’ এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা দোকান ভাঙ্গচুর, ল্যাপটপ ও নগদ অর্থ লুট করেছে বলে অভিযোগ উঠেছে। হামলায় সাংবাদিক মাসুদ রানা ও তার ভাই মামুন আহত হয়েছেন।ভুক্তভোগী মাসুদ রানা দাবি করেছেন, ইতিপূর্বে তার ব্যবসা প্রতিষ্ঠানে পিকনিকের জন্য চাঁদা চেয়েছিল স্থানীয় মিরাজ, জুয়েল, অহিদুলসহ কয়েকজন। তখন চাঁদা না দেওয়ায় সেই ক্ষোভ তারা পুঞ্জিভুত করে রাখে। সোমবার একজন মোবাইল কাস্টমারের সাথে বাকবিতন্ডার জের ধরে দোকানে হামলা চালায় অভিযুক্তরা। হঠাৎ করে তারা দোকানে ঢুকে তাকে ও তার ভাইকে মারধর ও ভাংচুর।এসময় দোকানের পাশে থাকা পত্রিকা অফিসও ভাংচুর করে। তারা দোকানে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে দাবি মাসুদের।এদিকে অভিযুক্ত মিরাজ ও জুয়েল বলেন, একজন শ্রমিক কিস্তিতে মোবাইল কিনে কিস্তি পরিশোধের পরও তার মোবাইল লক করা হয়। এ বিষয়ে জানতে গিয়ে এই বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ সময় আমাদের সাথে থাকা কয়েজন ছোটভাই ভাংচুর করেছে। আমাদেরকে ভাঙ্গা গ্লাস লাগিয়ে দিতে বলেছে স্থানীয় মুরব্বিরা। এরপর তো আর বাড়াবাড়ি লাগেনা। কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মাসুদ রানা কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com