April 18, 2026, 1:35 am

মায়ের শাড়িতে বৈশাখের স্মৃতি, সন্তানদের ঘিরে আবেগঘন পরীমণি

মায়ের শাড়িতে বৈশাখের স্মৃতি, সন্তানদের ঘিরে আবেগঘন পরীমণি

বিপ্লবী ডেস্ক ॥
প্রতি বছরই পহেলা বৈশাখকে নিজের মতো উদযাপন করেন ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা পরীমণির। তবে এবারের নববর্ষ তার কাছে একটু ভিন্ন, কারণ নিজেকে নয় বরং সন্তানদের ঘিরে সাজিয়েছেন বিশেষ দিনটি। সামাজিকমাধ্যমে এক পোস্টে শৈশবের স্মৃতিচারণ করেছেন এই অভিনেত্রী। তুলে ধরেছেন তার সাদামাটা বেড়ে ওঠার কথা, আর মায়ের শাড়ির সঙ্গে জড়িয়ে থাকা আবেগঘন স্মৃতি। ছোটবেলায় নিজের মা এবং নানীর শাড়ি কেটে বৈশাখের জামা বানাতেন বলে এক ফেসবুক পোস্টে পরীমণি জানিয়েছেন। সেই স্মৃতি মনে করে আবেগাপ্লুত এই নায়িকা জানান, ছোটবেলায় আমিও আমার মায়ের শাড়ি, নানীর শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম। কি আনন্দ, সে যে কি আনন্দ। একই ভাবনা থেকে এবার পরীমণি নিজের শাড়ি দিয়ে সন্তানদের জন্য বৈশাখী পোশাক তৈরি করেছেন। বিষয়টি নিয়ে তিনি ফেসবুকের ওই পোস্টে লিখেন, ‘আমি তো শুধু আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় আছি। কখন ওরা উঠবে আর তার মায়ের শাড়ি দিয়ে বানানো বৈশাখী জামা পরে আমার চোখের পাতায় ঘুরবে।’ সন্তানদের নতুন সাজে দেখার আকুলতা প্রকাশ করে পরী আরও লেখেন, ‘তাদের কেমন সুন্দর লাগবে তা আমি মন ভরে দেখবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com