April 16, 2026, 4:48 pm
বিপ্লবী ডেস্ক ॥
ইরান যুদ্ধ শেষ হয়ে গেলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে এবং সেটার প্রভাবে বিদ্যুতের দামও কমবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু ইস্যুতেও কথা বলেছেন তিনি। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। যুদ্ধে চীন ইরানকে অস্ত্র দিচ্ছে- এমন খবর শোনার পর দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়ে অস্ত্র সরবরাহ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন বলে জানান ট্রাম্প। জবাবে শি জিনপিং তাকে জানিয়েছেন, তারা ইরানকে অস্ত্র দিচ্ছে না। ফক্স নিউজের সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর অনুমতি দিলে ‘সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে’ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এদিকে ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক নতুন পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে খুলে দিচ্ছেন’।
Leave a Reply