February 26, 2026, 12:21 pm
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ। বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। নূরুল আলম ফরিদ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জ্ঞাপন করেন। বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ জানান ”মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ একজন রণাঙ্গনের বীর সৈনিক। তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। আমরা আশা করি, তার নেতৃত্বে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং তাদের রাষ্ট্রীয় মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে মন্ত্রণালয় আরও গতিশীল হবে।
Leave a Reply