March 7, 2026, 10:52 am

মৌসুমে সরিষার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে

মৌসুমে সরিষার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে

কাউখালী প্রতিনিধি ॥
পিরোজপুরের কাউখালী উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। অল্প খরচে বেশি লাভ এবং ভোজ্যতেলের চাহিদা পূরণের লক্ষ্য সামনে রেখে দিন দিন বাড়ছে সরিষার আবাদ।উপজেলার বিভিন্ন মাঠে-ঘাটে দিগন্ত জোড়া হলুদ ফুলে পুরো মাঠ যেন হলুদের চাদরে ঢাকা। এবছর আবহাওয়া অনুকূল থাকায় উন্নত জাতের বীজ ব্যবহার এবং কৃষি বিভাগের পরামর্শে সরিষার আবাদ ও উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় পাঁচটি ইউনিয়নে চলতি মৌসুমে সরিষা আবাদ হয়েছে প্রায় ৬৮ হেক্টর জমিতে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের সরিষা বিতরণ করা হয়েছে। এর মধ্যে বিনা সরিষা ৯ ও
সরিষা ১১ জাতের সরিষার আবাদ বেশি হয়েছে।উপজেলার সদর ইউনিয়নের কেউন্দ্রিয়া গ্রামের কৃষক মোঃ মামুন বলেন, “ভোজ্য তেলের দাম বেশি থাকায় নিজের চাহিদা মেটানো এবং বাজারে বিক্রির উদ্দেশ্যে ৩৩ শতাংশ জমিতে বিনা সরিষা ১১ জাতের সরিষা চাষ করেছি। ফলন ভালো হওয়ায় আশা করছি লাভও বেশি হবে।”হোগলা গ্রামের কৃষক লাকি হাওলাদার বলেন, “অনুকূল আবহাওয়ার কারণে এবছর সরিষার উৎপাদন গত বছরের তুলনায় বেশি হবে বলে আশা করছি।”উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস জানান, “এ বছর কাউখালী উপজেলায় মোট ৬৬ হেক্টর জমিতে বিনা সরিষা ৯ ও বিনা সরিষা ১১ জাতের সরিষা চাষ হয়েছে। ফলন প্রায় ১২০ মেট্রিক টন হয়েছে, যার থেকে প্রায় ৫০ মেট্রিক টন ভোজ্য তেল উৎপাদন সম্ভব।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com