April 18, 2026, 5:03 pm

চরমোনাইতে শত বছরের পুরাতন খেলার মাঠ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

চরমোনাইতে শত বছরের পুরাতন খেলার মাঠ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

 

স্টাফ রিপোর্টার ॥
বরিশাল সদর উপজেলার চরমোনাইতে শত বছরের পুরাতন খেলার মাঠ দখল করে নির্মাণাধীন ভবন উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম। জানা গেছে- বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের নীল খোলা এলাকার চরমোনাই মৌজার জে:এল ৯২ নং- খাস খতিয়ান ৪৭৭ নং ও বর্তমান বিএস ৭০ নং ৫২০ নং দাগে শত বছরের পুরাতন খেলার মাঠ অবৈধভাবে দখল করে স্থানীয় আনিস নামের এক ব্যক্তি পাঁচতলা ভবন নির্মাণ কাজ শুরু করে। ইতিমধ্যে ভবনটির প্রথম তোলার কাজ সম্পন্ন হয়েছে। খেলার মাঠটি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম।সহকারি কমিশনার ভূমি আজারুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খেলার মাঠটি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আশেপাশের স্থাপনা সরানো হয়েছে এবং মূল ভবনটি অপসারণের জন্য ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ভবনটি অপসারণ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com