April 22, 2026, 3:37 pm

News Headline :
বরিশালে হামের আরও এক শিশুর মৃত্যু বরিশালে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির সভা শেবাচিম হাসপাতালে প্রতিষ্ঠার ৬২ বছর পর পাচ্ছে অগ্নিনির্বাপণ যন্ত্র বরিশালে ডোপ টেস্টে তিন পুলিশ কনস্টেবল ধরা বরিশাল সহ ৪ শতাধিক স্থানে ৫জি সেবা চালু-মন্ত্রী পুলিশ সদস্য বললেন, ‘আমার ভুল হয়েছে, আর হবে না’ এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রে ৯১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত বরিশালে বিদ্যুৎবিহীন কেন্দ্রে এসএসসি পরীক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) তথ্যমন্ত্রীর বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্স প্রকল্প পরিদর্শন

পুলিশ সদস্য বললেন, ‘আমার ভুল হয়েছে, আর হবে না’

স্টাফ রিপোর্টার ॥
বরিশালে এসএসসি পরীক্ষা শুরুর প্রায় ২০ মিনিট আগে ছরোয়ার নামে এক নৌপুলিশ সদস্যের বিরুদ্ধে পরীক্ষার হলে প্রবেশের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এ ঘটনা ঘটে।জানা গেছে, নিয়ম অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেবল গেটে দায়িত্ব পালন করতে পারেন এবং সংশ্লিষ্ট থানা থেকে নিয়োজিত সদস্যরাই কেন্দ্রের নিরাপত্তায় থাকেন। তবে পোশাকধারী
অবস্থায় দায়িত্বে না থেকেও ছরোয়ার নামের ওই নৌপুলিশ সদস্য পরীক্ষাকেন্দ্রে দুই দফা প্রবেশ করেন এবং নিজের এক স্বজনকে দেখে আসেন বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পুলিশ সদস্য ছরোয়ার বলেন, কেন্দ্রে আমার যে স্বজন পরীক্ষা দিচ্ছে তিনি অসুস্থ ছিলেন। তাই দুইবার দেখতে গিয়েছি। আমি কোনো দায়িত্বে ছিলাম না।পোশাকের অপব্যবহার হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ভুল হয়েছে, আর হবে না।বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন বলেন, কেন্দ্রের ভেতরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যের প্রবেশের সুযোগ নেই। তারা গেটে নিরাপত্তার দায়িত্বে থাকেন। ওই পুলিশ সদস্য অনধিকার চর্চা করেছেন। এ ধরনের আচরণের কোনো সুযোগ নেই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com