April 22, 2026, 3:34 pm

News Headline :
বরিশালে হামের আরও এক শিশুর মৃত্যু বরিশালে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির সভা শেবাচিম হাসপাতালে প্রতিষ্ঠার ৬২ বছর পর পাচ্ছে অগ্নিনির্বাপণ যন্ত্র বরিশালে ডোপ টেস্টে তিন পুলিশ কনস্টেবল ধরা বরিশাল সহ ৪ শতাধিক স্থানে ৫জি সেবা চালু-মন্ত্রী পুলিশ সদস্য বললেন, ‘আমার ভুল হয়েছে, আর হবে না’ এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রে ৯১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত বরিশালে বিদ্যুৎবিহীন কেন্দ্রে এসএসসি পরীক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) তথ্যমন্ত্রীর বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্স প্রকল্প পরিদর্শন

বরিশালে বিদ্যুৎবিহীন কেন্দ্রে এসএসসি পরীক্ষা

স্টাফ রিপোর্টার ॥
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পরও বিদ্যুৎ না থাকায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকির কাছে অভিযোগ করেছেন অভিভাবকরা। এতে মুহূর্তের মধ্যেই সেখানে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দ্রুত বিদ্যুৎ দেওয়ার দাবি জানান অভিভাবকরা। যদিও জানা গেছে, বিদ্যুতের তার চুরি হওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা বোর্ড চেয়ারম্যান বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। অভিভাবকদের অভিযোগ, প্রতিদিন বেশ কয়েকবার লোডশেডিং হওয়ার ফলে পড়াশোনায় নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। এর মধ্যে কেন্দ্রে বিদ্যুৎ না থাকাটা দুঃখজনক। এতে পরীক্ষায় প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কার কথা জানান তারা। এদিকে জানা গেছে সোমবার রাতে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বিদ্যুৎ সংযোগের তার চুরি হয়। এর ফলে বিদ্যুৎ ছিল না কেন্দ্রে। তবে অভিযোগ পেয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন দেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকি। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কথা জানান তিনি। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকি বলেন, আমি বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলেছি। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। দ্রুত সংযোগ স্থাপন করা হবে। শিক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তি হবে না বলেও জানান তিনি। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে নিয়মিত ৬২ হাজার ৯ জন আর অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন ১৯ হাজার ৮২২ জন। মোট এক হাজার ৫১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থীরা ২১৬টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এছাড়া পরীক্ষা উপলক্ষে ৮০টি ভিজিলেন্স টিম কাজ শুরু করেছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন ও ছাত্রী রয়েছেন ৪৩ হাজার ৮৮৭ জন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com