মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Logo

প্রযুক্তির অপব্যবহারে বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা বেড়েছে

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

প্রযুক্তির সহায়তায় ভোটের পকেট খুঁজে বের করা, সেই পকেটকে উত্তেজিত করা এবং এর বিনিময়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চেষ্টা বর্তমান রাজনীতির একটি অসুস্থতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

 

তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে বিশেষ করে সংখ্যাগরিষ্ঠতার রাজনীতিতে প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট ভোটারগোষ্ঠীকে চিহ্নিত করা এবং তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে ভোটের সুবিধা নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এটি রাজনীতির একটি অসুস্থ চর্চা। রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিযোগিতা ও সংঘাতের সুযোগকে কাজে লাগিয়েও এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে।

 

সোমবার সকালে বরিশালে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, বিভিন্ন দেশে রাজনৈতিক দল, ধর্মীয় নেতা ও বিভিন্ন গোষ্ঠীকে ঘিরে সংবাদ তৈরির ক্ষেত্রে অপব্যাখ্যা ও বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা দেখা যায়। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ ধরনের তৎপরতা রয়েছে। বিষয়গুলো সাধারণ মানুষ নিজেদের জ্ঞান ও বুদ্ধি দিয়ে সহজেই বুঝতে পারবেন।

 

অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com