বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ বরিশালে আন্তধর্মীয় সংলাপ বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: মার্কিন রাষ্ট্রদূত মেঘনার চরে মহিষের বাথান, রাত হলেই চুরির ভয় বরিশালের ট্রাফিক সিগন্যাল, অচল ৩ দশক ধরে! বৈরী আবহাওয়ায় থমকে আছে সাগরযাত্রা, দুশ্চিন্তায় জেলেরা শেবাচিম হাসপাতাল, ‎যেখানে বেশি প্রয়োজন সহমর্মিতা আর ভালোবাসার বাবুগঞ্জের সুগন্ধা নদীর তীরে পাইরোলাইসিস কারখানা, ৭ দিনের মধ্যে বন্ধে বেলার আইনি নোটিশ বরিশালে নদীতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ বরিশালে বেডরুমের এসি থেকে উদ্ধার চারটি কালনাগিনী সাপ মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবারকেও ধ্বংস করে-গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর

কর্মচারীদের সন্তানদের বৃত্তি দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে

প্রতিবেদকের নাম / ৩৮ সময় দৃশ্য
আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়মিত কর্মচারীদের সন্তানদের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরের ‘পোষ্য শিক্ষাবৃত্তি’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণি, উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস ও সম্মান), স্নাতকোত্তর এবং মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও কৃষিসহ সরকার স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কর্মচারীদের সন্তানরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ২১ মে পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই বৃত্তির ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা কর্মচারীদের সন্তানদের এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সমযোগ্যতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে স্বামী-স্ত্রী উভয়ই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কর্মচারী হলে যেকোনো একজন এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। একজন কর্মচারী তার পুরো চাকরিজীবনে সর্বোচ্চ দুই সন্তানের ধারাবাহিক শিক্ষার জন্য এই বৃত্তির আবেদন করার সুযোগ পাবেন।

আবেদনের নিয়ম সম্পর্কে জানানো হয়েছে, বিগত বছরের বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হবে। আবেদনের সঙ্গে অধ্যয়নরত প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, বেতন ও ভর্তির রশিদ এবং পূর্ববর্তী পরীক্ষার ফলের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এ ছাড়া শিক্ষার্থীর জন্ম নিবন্ধন বা এনআইডি এবং পিতা-মাতার এনআইডির সত্যায়িত ফটোকপিও আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।

আগ্রহী কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কল্যাণ শাখা (কক্ষ নম্বর ২০২) থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। যথাযথভাবে পূরণ করা ফরম নিজ নিজ বিভাগীয় প্রধানের সুপারিশসহ আগামী ২১ মের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com