বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণের সময়ের সিসিটিভি ফুটেজে যা দেখা গেল বরিশালে ‘বুবি ট্র্যাপ’: বিস্ফোরণের ৯ দিন পর দগ্ধ নারীর মৃত্যু বিএনপি ও সরকারের তিন পদে মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ বরিশালে আন্তধর্মীয় সংলাপ বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: মার্কিন রাষ্ট্রদূত মেঘনার চরে মহিষের বাথান, রাত হলেই চুরির ভয় বরিশালের ট্রাফিক সিগন্যাল, অচল ৩ দশক ধরে! বৈরী আবহাওয়ায় থমকে আছে সাগরযাত্রা, দুশ্চিন্তায় জেলেরা শেবাচিম হাসপাতাল, ‎যেখানে বেশি প্রয়োজন সহমর্মিতা আর ভালোবাসার

থালাপতির বাড়িতে পুলিশি নিরাপত্তা না দেখে কাঁদলেন ভক্ত

প্রতিবেদকের নাম / ৪২ সময় দৃশ্য
আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

দক্ষিণী সুপারস্টার ও রাজনৈতিক থালাপতি বিজয়ের বাড়ির সামনে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না দেখে কান্নায় ভেঙে পড়েছেন এক ভক্ত। বৃহস্পতিবার সকালে এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, থালাপতির বাড়ির সামনে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করার পর ক্ষোভ ও আবেগে ফেটে পড়েন ওই অনুরাগী। 

প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা যায়, থালাপতি বিজয়ের বাড়ির সামনের নিরাপত্তা ব্যবস্থা হঠাৎ সরিয়ে নেওয়াকে কেন্দ্র করে ওই ভক্ত বিচলিত হয়ে পড়েন। বুধবার পর্যন্ত সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও বৃহস্পতিবার সকালে দৃশ্যপট বদলে যায়। প্রিয় নেতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ওই ভক্ত সেখানে উপস্থিত সংবাদকর্মীদের কাছে নিজের হতাশা ব্যক্ত করেন।

কান্নাজড়িত কণ্ঠে ওই অনুরাগী বলেন, থালাপতি বিজয় অবশ্যই মুখ্যমন্ত্রী হবেন। সংবাদমাধ্যম যা-ই বলুক না কেন, তিনিই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন। যত বাধাই আসুক, তিনি সব জয় করে এগিয়ে যাবেন। এত কষ্ট করে এই পর্যায়ে আসার পর এমন পরিস্থিতি দেখে খুব কষ্ট হচ্ছে। এখানে একজন পুলিশ সদস্যও নেই। কী বলব বুঝতে পারছি না।

সম্প্রতি ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছে বিজয়ের দল ‘টিভিকে’। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা। এর ফলে দীর্ঘদিনের প্রভাবশালী দল ডিএমকে ও এআইএডিএমকে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে নেমে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com