মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Logo

নামাজ নিয়ে নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রতিবেদকের নাম / ২ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলা ও গালমন্দ করার অভিযোগে নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক বৃদ্ধ নানা শ্বশুর।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে বরগুনা সদর থানায় এ অভিযোগ দায়ের করেন মাওলানা সোহরাব হোসেন নামে ওই বৃদ্ধ।

অভিযুক্ত নাতি জামাইয়ের নাম মো. রব্বানী গাজী। তিনি সম্পর্কে অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতনির স্বামী।

মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর উপজেলার লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা এবং তার বাসাসংলগ্ন এলাকাতেই বসবাস করেন রব্বানী গাজী।

অভিযোগে মাওলানা সোহরাব হোসেন উল্লেখ করেন, রব্বানী গাজী বেপরোয়া জীবনযাপন করেন। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাকে নামাজ পড়ার কথা বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বৃদ্ধ নানার হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। বর্তমানে বয়সের কারণে হাঁটাচলা করতে কষ্ট পাওয়া ওই বৃদ্ধ এ ঘটনায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

অভিযোগে আরও বলা হয়, রব্বানী গাজী তাকে পথে-ঘাটে অকথ্য ভাষায় গালমন্দ করছেন এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগে আইনি সহায়তা চেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয়রাও এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com