February 25, 2026, 12:26 pm

News Headline :
বরিশালে চাঁদা না দেওয়ায় সাংবাদিককে মারধর, দোকান ভাংচুর প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে -প্রতিমন্ত্রী নুরুল হক নুর পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর; প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বরিশালে অভিযান বরিশাল সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ নিয়ে গুঞ্জন, সিদ্ধান্তহীনতায় সরকার বরিশাল থেকে সংরক্ষিত আসনের এমপি হওয়ার দৌঁড়ে যারা বরিশালে সড়ক নিরাপত্তা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বরিশালে আওয়ামী লীগ নেতাদের জামিন, আইনজীবীদের আদালত বর্জন রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
বরিশালে সড়ক নিরাপত্তা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে সড়ক নিরাপত্তা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিপ্লবী ডেস্ক ॥ বরিশালে প্রায় দেড় শতাধিক পেশাদার গাড়ি চালকদের নিয়ে সড়ক নিরাপত্তামূলক প্রশিক্ষণ কর্মশালা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বিআরটিসি বাস ডিপো সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ বিভাগীয় পরিচালক মো: জিয়াউর রহমান।বিআরটিএ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় আয়োজিত সচেতনতা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) সমাপ্তি রায়, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: মো: এজাজ হোসেন, বরিশাল জেলা পুলিশের (টিআই) ট্রাফিক ইন্সপেক্টর মো: আব্দুর রহিম,পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালের সিনিয়র ক্যামিস্ট মো: গোলাম কিবরিয়া,বিআরটিএ মোটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহা,অফিস সহকারী মো: জহিরুল ইসলাম জহিরসহ অন্যান্যরা।সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত চালকদের উদ্দেশ্য অতিথিরা বলেন,নিরাপদ সড়ক বিনির্মানে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হতে হবে। বিশেষ করে আমাদের দেশের পেশাদার গাড়ি চালকদের আরও অনেক বেশি সচেতন হতে হবে।প্রতিদিন সড়ক মহাসড়কে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দূর্ঘটনার শিকার হচ্ছে। আহত,নিহত কিংবা পঙ্গুত্ব বরণ করা পরিবারগুলোই বোঝে যন্ত্রণা। একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না যার চলে যায় সে এই বাস্তবতা অনুধাবন করতে পারে।তারা আরও বলেন, সম্মানিত চালকবৃন্দ আপনারা সড়ক পরিবহন আইন মেনে গাড়ি চালাবেন। চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলবেন না। নিষিদ্ধ স্থানে ওভার ট্রেকিং করবেন না। ওভার লোড নিয়ে কিংবা বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না। অযথা হাইড্রলিক হর্ণ বাজাবেন। আপনারা সচেতন হলেই এদেশের সড়ক নিরাপদ হবে বলে আমরা বিশ্বাস করি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com