April 22, 2026, 5:10 pm

News Headline :
বরিশালে হামের আরও এক শিশুর মৃত্যু বরিশালে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির সভা শেবাচিম হাসপাতালে প্রতিষ্ঠার ৬২ বছর পর পাচ্ছে অগ্নিনির্বাপণ যন্ত্র বরিশালে ডোপ টেস্টে তিন পুলিশ কনস্টেবল ধরা বরিশাল সহ ৪ শতাধিক স্থানে ৫জি সেবা চালু-মন্ত্রী পুলিশ সদস্য বললেন, ‘আমার ভুল হয়েছে, আর হবে না’ এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রে ৯১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত বরিশালে বিদ্যুৎবিহীন কেন্দ্রে এসএসসি পরীক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) তথ্যমন্ত্রীর বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্স প্রকল্প পরিদর্শন
জ্বালানির দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে-ডা. জাহেদ

জ্বালানির দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে-ডা. জাহেদ

বিপ্লবী ডেস্ক ॥ জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে নতুন করে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে। তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্যের মূল্যবৃদ্ধি কিছুটা অনিবার্য। তবে বাসভাড়া যেন কোনোভাবেই অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়টি সরকার কঠোরভাবে তদারকি করবে। উপদেষ্টা জানান, ইতোমধ্যে ১ লাখ ৭০ হাজারের বেশি ফুয়েল পাসের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। জ্বালানি চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে চাহিদা দেখা যাচ্ছে তা প্রকৃত চাহিদা নয়। অবৈধ মজুদ ও পাচারের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক প্রেক্ষাপটে জীবনযাত্রার ব্যয় কিছুটা বাড়বে—এটি মেনে নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এ বিষয়ে ভারত, ভুটান ও মিয়ানমার-সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com