April 22, 2026, 3:37 pm

News Headline :
বরিশালে হামের আরও এক শিশুর মৃত্যু বরিশালে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির সভা শেবাচিম হাসপাতালে প্রতিষ্ঠার ৬২ বছর পর পাচ্ছে অগ্নিনির্বাপণ যন্ত্র বরিশালে ডোপ টেস্টে তিন পুলিশ কনস্টেবল ধরা বরিশাল সহ ৪ শতাধিক স্থানে ৫জি সেবা চালু-মন্ত্রী পুলিশ সদস্য বললেন, ‘আমার ভুল হয়েছে, আর হবে না’ এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রে ৯১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত বরিশালে বিদ্যুৎবিহীন কেন্দ্রে এসএসসি পরীক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) তথ্যমন্ত্রীর বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্স প্রকল্প পরিদর্শন

বরিশালে ডোপ টেস্টে তিন পুলিশ কনস্টেবল ধরা

স্টাফ রিপোর্টার ॥
বরিশাল জেলা পুলিশের তিন সদস্যের ডোপ টেস্টের ফল পজিটিভ হয়েছে। এ নিয়ে বরিশালের পুরো পুলিশ বিভাগে তোলপাড় চলছে। জানা গেছে, পুলিশ বিভাগকে মাদকমুক্ত রাখতে বরিশাল জেলা পুলিশের সবার ডোপ টেস্ট কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গত তিন দিন আগে জেলার উজিরপুর থানা পুলিশের সবার ডোপ টেস্ট করানো হয়। এতে তিন কনস্টেবলের ডোপ টেস্টে রিপোর্ট পজিটিভ আসে। পরে তাদের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আটকে রাখা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য বলেন, জেলা পুলিশের সবার ডোপ টেস্ট কার্যক্রম চলমান আছে। পর্যায়ক্রমে জেলার দশ থানার সব পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল জেলার উজিরপুর থানার তিনজনকে পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তাদের ডোপ টেস্টে পজিটিভ এলে পুলিশ সুপারের কার্যালয়ে আটকে রাখা হয়। উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তিন পুলিশ সদস্যকে নেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com