April 22, 2026, 3:37 pm

News Headline :
বরিশালে হামের আরও এক শিশুর মৃত্যু বরিশালে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির সভা শেবাচিম হাসপাতালে প্রতিষ্ঠার ৬২ বছর পর পাচ্ছে অগ্নিনির্বাপণ যন্ত্র বরিশালে ডোপ টেস্টে তিন পুলিশ কনস্টেবল ধরা বরিশাল সহ ৪ শতাধিক স্থানে ৫জি সেবা চালু-মন্ত্রী পুলিশ সদস্য বললেন, ‘আমার ভুল হয়েছে, আর হবে না’ এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রে ৯১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত বরিশালে বিদ্যুৎবিহীন কেন্দ্রে এসএসসি পরীক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) তথ্যমন্ত্রীর বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্স প্রকল্প পরিদর্শন

বরিশালে হামের আরও এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
বরিশালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে হামে ২০ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১৭ শিশু এবং হাম শনাক্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের সরকারি হাসপাতালগুলোয় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৯০ শিশু। এ নিয়ে চলতি বছর এই বিভাগে হামের উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালে এসেছে ২ হাজার ১১৭ শিশু। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ৮৪ শিশুর। সূত্র জানায়, চলতি বছরের শুরুর দিকেই হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোয় সীমিতসংখ্যক শিশু আসতে থাকে। তবে মার্চে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। একই সঙ্গে মৃত্যুর ঘটনাও বাড়তে থাকে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘বরিশাল বিভাগে হামের প্রাদুর্ভাব মূলত মার্চে ভয়াবহ রূপ নেয়। এখনো তা নিয়ন্ত্রণে আসেনি। আমরা বেশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় বিশেষ টিকা কার্যক্রম শুরু করেছি। এতে সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।’ তিনি আরও বলেন, শুরু থেকেই বরিশাল বিভাগের বরগুনায় সংক্রমণ সবচেয়ে বেশি ছিল। এপ্রিলের শুরুতে পটুয়াখালীতেও সমানভাবে বাড়ছে। এখন এই দুই জেলাতেই হামের প্রকোপ সবচেয়ে বেশি। তা ছাড়া হাম শনাক্ত হয়ে যে তিন শিশুর মৃত্যু হয়েছে, তারা বরগুনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com