April 26, 2026, 1:44 am

দাসেরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান

দাসেরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান

উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে দাসেরহাট থেকে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স হয়ে পঞ্চগ্রাম বাজার পর্যন্ত ১০ কিলোমিটার জুড়ে ২কোটি ৪৮ লাক্ষ টাকা ত্রান মন্ত্রনালয়ের তহবিলের বরাদ্দকৃত খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল-২ (উজিরপুর বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। ২৪ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় গুঠিয়া ইউনিয়নের দাসেরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গুঠিয়া
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ.ফ.ম সামসুদ্দোহা আজাদ, সাধারন সম্পাদক মনির হোসেন মল্লিক পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, সংসদ সদস্য’র ব্যাক্তিগত সহকারী ফয়জুল হক সুমন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, সদস্য আহাদ সুমন, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লাভলু হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দসহ হাজারো মানুষ। এছাড়া বিকেল ৪ টায় সাতলা বাজার কেন্দ্রীয় খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর- বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সার্বিক তত্বাবধানে ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আঃ হালিম বিশ্বাস। এসময় প্রধান অতিথি সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, মাদক মূক্ত উপজেলা গড়ার লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি সব বয়সী শিক্ষার্থীদের খেলাধুলায় মেতে থাকার হওয়ার আহবান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com