February 26, 2026, 12:18 pm

News Headline :
পটুয়াখালীতে ছয়টি ছানা রেখে মা কুকুরকে পিটিয়ে হত্যা বরিশালে বিএনপিপন্থি ২০ আইনজীবীর বিরুদ্ধে মামলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার, জ্যেষ্ঠ আইনজীবীদের বিরুদ্ধে মামলা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে নূরুল আলম ফরিদের সৌজন্য সাক্ষাৎ ৪৬ বছর পর বরিশাল বিভাগে বিএনপির নিরঙ্কুশ বিজয়, কারণ কী ভোলায় রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মুরগির মাংস বিক্রি শুরু বরিশালে নির্ধারিত রেটে ঘুস নেন জেলা রেজিস্ট্রার ছোট প্রকল্পে বড় অমিল হাঁস পালা হবে বরিশালে, এসি লাগবে ঢাকায়! বরিশাল জেলা আইনজীবী সমিতির আদালত বর্জনের ঘোষণা বরিশালে আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ ৯ আইনজীবীর প্রতি আদালত অবমাননার রুল
পটুয়াখালীতে ছয়টি ছানা রেখে মা কুকুরকে পিটিয়ে হত্যা

পটুয়াখালীতে ছয়টি ছানা রেখে মা কুকুরকে পিটিয়ে হত্যা

বিপ্লবী ডেস্ক ॥ পটুয়াখালীর কলাপাড়ায় একটি কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নুরুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। কুকুরটির ছয়টি ছানা রয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে এ ঘটনা ঘটে। ছানাসহ কুকুরটি লালনপালন করতেন বাঁধঘাট গ্রামের নাসরিন নাহার। তিনি অভিযোগ করে বলেন, প্রায় ৬ থেকে ৭ বছর ধরে আমি কুকুরটিকে লালন-পালন করে আসছি। এক মাস আগে কুকুরটি ছয়টি ছানার জন্ম দেয়। কিন্তু দুটি হাঁসের বাচ্চা কামড়ে মারার অজুহাতে প্রতিবেশী নুরুল হক কুকুরটিকে পিটিয়ে হত্যা করে মাটিচাপা দেন। পরে মা কুকুরকে হত্যার বিষয়ে জানতে গেলে আমার মেয়ে ইলাকেও মারধর করে নুরুল হক। তিনি আরও বলেন, মা কুকুরটিকে হারিয়ে ছানাগুলো ছোটাছুটি করছে। কুকুর হত্যার বিচার চাই।এ বিষয়ে জানতে নুরুল হকের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলেও তিনি রাজি হননি। তবে তার বড় ভাই নান্টু মিয়া বলেন, ওই কুকুরটি অনেক ক্ষতি করেছে, তাই তাকে হত্যা করেছে।কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা মারুফ বিল্লাহ বলেন, একটি অবুঝ প্রাণীকে পিটিয়ে মারা আইনত দণ্ডনীয় অপরাধ। কুকুরটির মালিক আমাদের কাছে এলে তাদের আইনি সহায়তা করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com