March 2, 2026, 10:26 am

News Headline :
২ মার্চ ১৯৭১ আজ জাতীয় পতাকা উত্তোলন দিবস সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে থাকার আহ্বান প্রতিমন্ত্রী নুরের মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড বরিশালে আওয়ামী লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক বরিশালে একের পর এক পরিত্যক্ত আওয়ামী লীগ অফিসে পতাকা ওড়ানো হচ্ছে অবহেলিত জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী-রহমাতুল্লাহ বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেপ্তার জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য বিএনপির নাম ভাঙিয়ে দখল ও লুটপাটের অভিযোগ
বরিশালে নৌ-পুলিশের অভিযানে আটক-১৪

বরিশালে নৌ-পুলিশের অভিযানে আটক-১৪

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নৌ-পুলিশের বিভিন্ন ইউনিটের ভিন্ন ভিন্ন অভিযানে জাটকা, নিষিদ্ধ কারেন্ট জাল ও বিভিন্ন প্রজাতির মাছ সহ ১৪ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বরিশালের কীর্তনখোলা, কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়াসহ বিভিন্ন বরিশালের নৌ-পুলিশ নদীত জাটকা বিরোধী এ অভিযান চালায়।

বরিশাল অঞ্চলের নৌ-পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা মেঘনা সহ নদীতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো পরিত্যক্ত অবস্থায় মোট ২৮,১৭,১০০ মিটার কারেন্ট জাল,৭২ কেজি জাটকা সহ ১৪ জনকে আটক করা হয়েছে। বরিশাল নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে।জাটকা ও অন্যান মাছ গুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়ছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে।বরিশাল নৌ-পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com