রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Logo

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিবেদকের নাম / ২ সময় দৃশ্য
আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে তপন শিকারী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাছারীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তপন শিকারী ওই গ্রামের অনিল শিকারীর ছেলে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজান দেওয়ান জানান, সকালে নিজের জমিতে ধানের বীজের পরিচর্যা ও চারা রোপণের কাজ করছিলেন তপন শিকারী। দুপুরের দিকে হঠাৎ ঝড়োহাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রতনদী তালতলী ইউনিয়নের কাছারীকান্দা এলাকায় বজ্রপাতে আহত এক কৃষককে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com