রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Logo

বানারীপাড়ায় শিশুর হামে মৃত্যু

প্রতিবেদকের নাম / ১ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বানারীপাড়ায় হামে আক্রান্ত হয়ে উপজেলা কৃষক দলের সম্পাদক সুমন হোসেনের ১১ মাস বয়সি শিশুপুত্র রেদোয়ান হোসেনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল আনুমানিক ৩টার দিকে ঢাকার শ্যামলী শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা কৃষক দলের সম্পাদক সুমন হোসেনের পরিবার যুগান্তরকে জানায়, সম্প্রতি রাজনৈতিক বিরোধের কারণে উপজেলা কৃষক দলের সম্পাদক সুমন হোসেন দলীয় নেতাকর্মীদের হামলার শিকার হন। এ সময় তিনি প্রথমে বানারীপাড়া ও পরে বরিশাল শেবামেক হাসপাতাল হয়ে ঢাকার একটি হাসপাতালে উন্নত চিকিৎসা নেন। এ সময় তার স্ত্রী ও শিশুপুত্র রেদোয়ান তার সঙ্গে ছিলেন। একপর্যায়ে শিশু রেদোয়ান হামে আক্রান্ত হয়। পরে তাকে শ্যামলীর শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় অসুস্থ কৃষক দল নেতা সুমন হোসেন ও তার পরিবার কান্নায় ভেঙে পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com