সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ:

সুন্দরবনের গহীন থেকে ১৪ মোবাইল ফোন উদ্ধার

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর  টহল ফাঁড়ির কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান নেতৃত্বে বনরক্ষীরা রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরবনের নীলবাড়িয়ায় বনের মধ্যে হেঁটে টহলের সময় গাছের ডালপালা দিয়ে বানানো একটি মাচা (টং) ঘর দেখতে পায়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাচায় থাকা লোকজন সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। বনরক্ষীরা এগিয়ে গিয়ে মাচায় তল্লাশি করে সিমকার্ড বিহীন ১৪টি মোবাইল ফোন সেট জব্দ করেন। এছাড়াও মাচায় চাল ডাল তৈল পেয়াজ রসুন লবণসহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করেন বনরক্ষীরা।

বনরক্ষীরা ঘটনাস্থলের আশেপাশে সুন্দরবনের মধ্যে তল্লাশি করে কাউকে খুঁজে পায়নি সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, শেলারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা রোববার দুপুরে নীলবাড়িয়া বনাঞ্চলে একটি মাচা (টং) ঘর ভেঙ্গে ১৪টি মোবাইল ফোন সেটসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করেছেন। ধারণা করা হচ্ছে, এগুলো অজ্ঞাত পরিচয় বনদস্যুদের। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা সুন্দরবনের মধ্যে পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com