মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে কী? পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার পাথরঘাটা উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান চিফ হুইপের তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২ বরিশালে চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫ ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন ৫ শিক্ষকেই ৫৫০ শিক্ষার্থীর পাঠদান শিক্ষক সংকটে ভুগছে ভাণ্ডারিয়ার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয় বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা ভাসমান বেডে ১০ কোটি টাকার সবজির চারা, বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি হাসপাতালের রাস্তা কাগজে, বাস্তবে নেতার বাড়ির পথ!

বরিশালে চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

চাঁদা আদায়, মাছ ও জাল ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বরিশালের মুলাদীতে জেলেদের ওপর হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ট্রলারচালক ও জেলেসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সফিপুর নোমরহাট খেয়াঘাটের উত্তর পাড়ে জয়ন্তী নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, সফিপুর ইউনিয়নের বড় লক্ষ্মীপুর গ্রামের কাসেম পালোয়ানের ছেলে জামাল পালোয়ান (৪২), ওরফে ‘বোমারু জামাল’, ও তার সহযোগী স্বপন পালোয়ানসহ ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল এ হামলা চালায়।

হামলায় আহত ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামের আব্দুল জলিল ব্যাপারী (৪২), মুলাদীর সফিপুর গ্রামের ট্রলারচালক আজিজুল খান (২৪) ও স্থানীয় জেলে জহিরুল ইসলাম (২৫)। এ ছাড়া জাকির হোসেন (৩০) ও মোসলেম উদ্দীন ঘরামী (২৮) আহত হয়েছেন।

স্থানীয় জেলে সরোয়ার সরদার জানান, জামাল পালোয়ান সফিপুর ইউনিয়নের নোমরহাটের পশ্চিম পাশে একটি আড়তঘর নির্মাণ করে মাছ ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে জেলেদের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে চাঁদা দাবি, জোরপূর্বক মাছ ও জাল ছিনিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।

 

এ নিয়ে গত শনিবার অতিষ্ঠ জেলেরা জামাল পালোয়ানকে আটক করে জয়ন্তী নদীর নোমরহাট খেয়াঘাটের দক্ষিণ পাড়ে নিয়ে যান। সেখানে তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হয়। তবে পরে স্থানীয় এক বিএনপি নেতার সুপারিশে জেলেরা তাঁকে ছেড়ে দেন।

ওই ঘটনার প্রতিশোধ নিতে রোববার রাত ৮টার দিকে জামাল পালোয়ান ও তার সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে জয়ন্তী নদীতে থাকা জেলেদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় তারা একের পর এক অন্তত ৩২ থেকে ৩৫টি হাতবোমা নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। এতে ঘটনাস্থলেই পাঁচজন রক্তাক্ত ও দগ্ধ হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ট্রলারচালক আজিজুল খানকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং জেলে জহিরুল ইসলামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিকুল ইসলাম শোভন জানান, আহতদের শরীরের বেশ কয়েকটি স্থান আশঙ্কাজনকভাবে পুড়ে গেছে। দুজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। একজনকে মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। জেলেদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়াসহ মামলা করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com