শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রতিবেদকের নাম / ১ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছয় বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. করিম সিকদার (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে ভাণ্ডারিয়া থানায় মামলাটি করা হয়।

অভিযুক্ত করিম সিকদার উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়নের দক্ষিণ তেলিখালী এলাকার মৃত মোকলেস উদ্দিন শিকদারের ছেলে।

মামলার এজাহার ও স্বজনদের সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর দুপুরে শিশুটি তার বাবার সঙ্গে বাড়ির পাশে নদীর ঘাটে নৌকা মেরামতের কাজ দেখতে যায়। সেখানে শিশুটিকে বসিয়ে রেখে তার বাবা নৌকা মেরামতের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাড়িতে যান। এই সুযোগে অভিযুক্ত করিম সিকদার শিশুটির মুখ চেপে ধরে পাশে থাকা একটি ধৈঞ্চা বনে নিয়ে তাকে ধর্ষণ করে।

পরবর্তীকালে বাবা ফিরে এসে শিশুটিকে না দেখতে পেয়ে সেখানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ধৈঞ্চা বন থেকে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরে কামড়ের দাগ দেখতে পান পরিবারের সদস্যরা।

 

পরে তাৎক্ষণিকভাবে শিশুটিকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে শিশুটির পরিবার ভাণ্ডারিয়া থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন।

ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত করিম সিকদারকে গ্রেফতারে চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com