শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:

পুকুরে ভাসছিল এক শিশু, আরেকজন আটকে ছিল গাছের ডালে

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে পানিতে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এক শিশুকে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। অপরজন পানির নিচে গাছের ডালের সঙ্গে আটকে ছিল বলে জানা যায়।

 

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দানু হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

 

মৃত দুই শিশু হলো আ. গনির মেয়ে তানহা (১০) ও মো. শাহিনের মেয়ে মাহা (৯)। দুই শিশুর এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

 

থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু গোসল করতে বাড়ির পাশের পুকুরে গিয়ে পানিতে ডুবে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পথচারীরা এক শিশুকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন এসে প্রথমে তাকে উদ্ধার করেন। অপর শিশুটি পানির নিচে গাছের ডালের সঙ্গে আটকে ছিল বলে জানা যায়।

 

পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

বোরহানউদ্দিন থানার ওসি আশ্রাব আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com