বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
ছয় দশক ধরে বিনামূল্যে পাঠশালা, প্রধানমন্ত্রীর সম্মাননা পেলেন রমণী কান্ত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল সিটিতে মনোনয়ন বিএনপিতে শিরিন-আলাল-চান-নাসের-ফারুকসহ ১১ জন, জামায়াতে একক সন্ধ্যা নদীর ভাঙন ঠেকাতে যা করলেন নারী বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা-গ্রাহকদের মধ্যে তুমুল সংঘর্ষ সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা শেবাচিম হাসপাতাল পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্প এক্সকেভেটর দিয়ে ধ্বংস চারশ গাছ বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১

অন্য দোকান থেকে সিগারেট না আনায় বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম / ১৫ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় অন্য দোকান থেকে সিগারেট এনে না দেওয়ায় সমির চন্দ্র চক্রবর্তী ও দুই ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রাজা ফকির নামের একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী সমির চন্দ্র চক্রবর্তী (৫৫), তার দুই ছেলে শুভ চক্রবর্তী (২২) ও লিখন চক্রবর্তীকে (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করা হয়। গুরুতর আহত সমির চক্রবর্তীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সমির চক্রবর্তী দীর্ঘদিন ধরে কচুয়া বাজারে চা বিক্রি করে আসছেন। শুক্রবার দুপুরে ওই দোকানে চা খেতে আসেন একই এলাকার ফারুক ফকিরের ছেলে রাজা ফকির। চা খাবারের পর সিগারেট দিতে বলে রাজা ফকির। দোকানি তার দোকানে সিগারেট নেই জানালে অন্য দোকান থেকে সিগারেট আনতে বলেন রাজা। এতে অস্বীকৃতি জানালে দুইজনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায় রাজা চা দোকানি সমিরকে মারধর করেন।

সমির চক্রবর্তী দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে বিষয়টি ছেলেদের জানান। পরে সমির ও তার দুই ছেলে লিখন এবং শুভ এসে রাজার কাছে মারধরের বিষয়টি জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে সমির এবং তার দুই ছেলে লিখন ও শুভকে চাকু দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেন রাজা।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় চা দোকানি সমির চক্রবর্তীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়।

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় রাজা ফকির নামের একজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com