বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ বরিশালে আন্তধর্মীয় সংলাপ বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: মার্কিন রাষ্ট্রদূত মেঘনার চরে মহিষের বাথান, রাত হলেই চুরির ভয় বরিশালের ট্রাফিক সিগন্যাল, অচল ৩ দশক ধরে! বৈরী আবহাওয়ায় থমকে আছে সাগরযাত্রা, দুশ্চিন্তায় জেলেরা শেবাচিম হাসপাতাল, ‎যেখানে বেশি প্রয়োজন সহমর্মিতা আর ভালোবাসার বাবুগঞ্জের সুগন্ধা নদীর তীরে পাইরোলাইসিস কারখানা, ৭ দিনের মধ্যে বন্ধে বেলার আইনি নোটিশ বরিশালে নদীতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ বরিশালে বেডরুমের এসি থেকে উদ্ধার চারটি কালনাগিনী সাপ মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবারকেও ধ্বংস করে-গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর

টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সেরা পাঁচে থাকতে চান শান্ত

প্রতিবেদকের নাম / ৩৭ সময় দৃশ্য
আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬

চলতি বছরে প্রথমবারের মতো টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রবেশ করবে টাইগাররা। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ সেরা পাঁচে থাকতে চান বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বৃহস্পতিবার (৭ মে) প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। এ সময় নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘গত দুই বছর আমরা ভালো খেলেছি। ৭ নম্বরে শেষ করেছি। ধীরে ধীরে এই জায়গায় উন্নতি হচ্ছে যেটা আগে হয়নি। এটা ভালো অর্জন। এবার লক্ষ্য থাকবে আরও ভালো করার। চার বা পাঁচে থাকতে পারলে খুবই ভালো লাগবে।’

টেস্ট সিরিজের ট্রফি নিয়ে ফটোসেশনে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ ও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

শান্ত আরও বলেন, ‘চ্যালেঞ্জ আছে। বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে। যা আমাদের জন্য নতুন হবে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সফর আছে। হোম সিরিজ খুব গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের শক্তি অনুযায়ী আমরা উইকেট ও কন্ডিশন তৈরির চেষ্টা করবো। দল এখন ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে।’

লক্ষ্য পূরণে পেসাররা সহায়তা করবেন বলে বিশ্বাস করেন শান্ত। তিনি বলেন, ‘অবশ্যই, পেস বোলাররা সহায়তা করবে। স্কিলের দিক থেকে ওরা অনেক উন্নতি করেছে। যেকোনো কন্ডিশনে এখন ভালো বল করছে। বিশেষ করে সাদা বলে। ক্যাপ্টেন হিসেবে চাইবো হোম ম্যাচ জিততে। আর ব্যাটার হিসেবে প্রথম ইনিংসে সবসময় ভালো করতে চাই। চ্যালেঞ্জটা ঠিকভাবে নিতে পারলে এই চক্র আরও ভালো যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com