বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণের সময়ের সিসিটিভি ফুটেজে যা দেখা গেল বরিশালে ‘বুবি ট্র্যাপ’: বিস্ফোরণের ৯ দিন পর দগ্ধ নারীর মৃত্যু বিএনপি ও সরকারের তিন পদে মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ বরিশালে আন্তধর্মীয় সংলাপ বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: মার্কিন রাষ্ট্রদূত মেঘনার চরে মহিষের বাথান, রাত হলেই চুরির ভয় বরিশালের ট্রাফিক সিগন্যাল, অচল ৩ দশক ধরে! বৈরী আবহাওয়ায় থমকে আছে সাগরযাত্রা, দুশ্চিন্তায় জেলেরা শেবাচিম হাসপাতাল, ‎যেখানে বেশি প্রয়োজন সহমর্মিতা আর ভালোবাসার

অপূর্বর লেখা গল্পে নাটক ‘অচেনা আমি’ আসছে ঈদে

প্রতিবেদকের নাম / ৩৮ সময় দৃশ্য
আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর গল্প ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘অচেনা আমি’। তানিম রহমান অংশু পরিচালিত এই নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা। সম্প্রতি নাটকটির ফার্স্ট লুক পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই এটি দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি করেছে।

নাটকটি প্রসঙ্গে নিজের অনুভূতির কথা জানিয়ে অপূর্ব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সব চেহারাই কি চেনা? নাকি সব চেনা মানুষের আড়ালেও লুকিয়ে থাকে এক অচেনা আমি? ভালোবাসা আর আত্মপরিচয়ের এক অদ্ভুত সমীকরণ নিয়ে আসছি আমরা।

অভিনেতা হিসেবে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয় হলেও এই নাটকের মাধ্যমে লেখক হিসেবে নতুনভাবে হাজির হচ্ছেন তিনি। এটি তার লেখা দ্বিতীয় চিত্রনাট্য; এর আগে নিজের পরিচালিত একটি টেলিফিল্মের চিত্রনাট্য লিখেছিলেন তিনি।

‘এটা আমাদেরই গল্প’ নিয়ে দর্শকের অপেক্ষা বাড়ছে, থাকছে বিশেষ কিছু
সেই থাপ্পড়কাণ্ড অবশেষে পর্দায়, যা বলছেন দর্শকরা

 

পরিচালক তানিম রহমান অংশু জানান, ‘অচেনা আমি’ মূলত একটি রোম্যান্টিক ঘরানার নাটক। তবে চিরাচরিত প্রেমের গল্পের পাশাপাশি এতে মানুষের জীবনের গভীর উপলব্ধি এবং প্রিয়জনকে হারিয়ে পুনরায় খুঁজে পাওয়ার এক মানবিক গল্প ফুটে উঠেছে। নির্মাতা আরও জানান, এই কাজের নেপথ্যে অপূর্বর সৃজনশীল ভাবনা নাটকটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি জিয়াউল ফারুক অপূর্বর গল্প ভাবনায় এর আগেও বেশ কিছু দর্শকপ্রিয় নাটক নির্মিত হয়েছে। ২০০৭ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় তার লেখা প্রথম নাটক ‘স্বপ্নের নীল পরী’ প্রচারিত হয়। এরপর ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’ ও ‘ফিরে আসা’সহ অসংখ্য নাটক তার গল্পে নির্মিত হয়েছে। জানা গেছে, কোরবানির ঈদের দ্বিতীয় দিন ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com