শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Logo

এনসিপি এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: সারজিস আলম

প্রতিবেদকের নাম / ১৩ সময় দৃশ্য
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এনসিপির এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে এককভাবে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দেওয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। সে লক্ষ্যে মাঠ পর্যায়ে এসে আমাদের প্রার্থী যাচাই-বাছাইর প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী মল্লিকা রেস্তোরাঁ পার্টি সেন্টারে জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাঠ পর্যায়ে কিছু বিষয় চোখে পড়ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছ থেকে এবং প্রশাসনের কাছ থেকে অপ্রত্যাশিত। অনেক জেলায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ক্ষমতাসীন দলের কথা মত চলছেন, আবার অনেকে চলতে বাধ্য হচ্ছেন। একই অবস্থা ‘ইউএনও-ওসিদের ক্ষেত্রেও।

সারজিস আলম বলেন, আবার যদি পূর্বের আওয়ামী লীগের মত বিএনপি প্রশাসনকে, আমলাতন্ত্রকে দলীয় প্রশাসন ও দলীয় আমলা বানাতে চায় তাহলে পরিনতি ভালো হবে না। আওয়ামী লীগও তাঁদের প্রশাসন বানানোর চেষ্টা করেছিল। আজ আওয়ামী লীগও নেই, ওই প্রশাসনও নেই। বিএনপি যদি আগামীতে প্রশাসনকে তাঁদের দলীয় প্রশাসন বানাতে চায় তাহলে তাঁদের পরিনতি একই হবে। আমরা চাই না আগামীতে এমন হোক, বিএনপিও নেই, বিএনপির প্রশাসনও নেই। যারা যোগ্য, পেশাদার, সৎ ও দক্ষ সেইসব কর্মকর্তাদের যোগ্যতার ভিত্তিতে তাঁদেরকে পদোন্নতি বা পোস্টিং দেওয়া হোক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম-আহবায়ক আলী আহসান জুনায়েদ ও সরোয়ার তুষার, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদ ইসলাম শাহীন, এনসিপি নেতা মো. মহিউদ্দিন রনিসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com