শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Logo

আন্দারমানিক নদীতে ভেসে এলো ৪০ ফুট লম্বা মৃত তিমি

প্রতিবেদকের নাম / ৮ সময় দৃশ্য
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৪০ ফুট লম্বা একটি মৃত তিমি। খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা তিমিটিকে উদ্ধার করেছেন।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাটসংলগ্ন আন্দারমানিক নদী থেকে তিমিটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় জোয়ারের স্রোতে বঙ্গোপসাগর থেকে মৃত তিমিটি ভেসে এসে নদীর তীরে আটকে পড়ে। সকালে জেলেরা নদীর তীরে বিশাল আকৃতির তিমিটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিমিটি উদ্ধার করেন।

বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃত তিমিটিকে উদ্ধার করে কিনারে নিয়ে আসা হয়েছে। বিশাল আকৃতির তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেওয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, খবর পেয়ে বন বিভাগের একটি প্রতিনিধি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কোস্টগার্ড সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। তবে কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com