শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
নিখোঁজের দুই দিন পর সমুদ্রে মিলল ভাসমান জেলের লা*শ বোরহানউদ্দিনে অবৈধ ড্রেজার, বাল্কহেডসহ আটক ১৫ বরগুনা জেলেদের চাল আত্মসাত ইউপি সদস্যের বিরুদ্ধে দুদকে মামলা বাংলাদেশের উন্নয়নে বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন-শি জিনপিং বরিশাল কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে আলোচিত ‘মিন্নি’ কর্মচারীদের সন্তানদের বৃত্তি দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী পাইলট কার্যক্রম: প্রথম ধাপে বিনামূল্যে জুতা পাবে ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, সিদ্ধান্ত জানাবে মধ্যস্থতাকারীদের

বরগুনা জেলেদের চাল আত্মসাত ইউপি সদস্যের বিরুদ্ধে দুদকে মামলা

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ডেস্ক রিপোর্ট ‍॥
বরগুনার তালতলী উপজেলায় জেলেদের জন্য সরকারের বরাদ্দ করা খাদ্য সহায়তার চাল আত্মসাতের অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার বরগুনার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ আদালতে মামলাটি করেন একই ইউনিয়ন পরিষদের সদস্য মুহাম্মদ রেদওয়ান উল্লাহ। আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান মামলাটি আমলে নিয়ে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়কে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার আসামি তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফজলুল হক বাচ্চু।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলে পরিবারের জন্য মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় কড়ইবাড়িয়া ইউনিয়নের জন্য চার মাসে মোট ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিখিতভাবে ওই চাল পরিবহন ও বিতরণের দায়িত্ব ইউপি সদস্য ফজলুল হক বাচ্চুকে দেন।

অভিযোগ অনুযায়ী, গত ১০ এপ্রিল ৭৬৫টি নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে ৮০ কেজি করে মোট ৬১ টন চাল বিতরণ করা হলেও অবশিষ্ট ৫ টন চাল বিতরণ না করে আত্মসাৎ করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, এ বিষয়ে গত ২২ এপ্রিল জেলা প্রশাসক, দুদক চেয়ারম্যান এবং দুদকের বরিশাল বিভাগীয় ও পটুয়াখালী কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে ৪ জুন দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো প্রতিকার না পেয়ে আদালতে মামলা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জিয়া উদ্দিন বলেন, জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি চাল আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউপি সদস্য ফজলুল হক বাচ্চুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, আদালত মামলাটি গ্রহণ করে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত পরবর্তী আইনগত পদক্ষেপ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com