বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণের সময়ের সিসিটিভি ফুটেজে যা দেখা গেল বরিশালে ‘বুবি ট্র্যাপ’: বিস্ফোরণের ৯ দিন পর দগ্ধ নারীর মৃত্যু বিএনপি ও সরকারের তিন পদে মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ বরিশালে আন্তধর্মীয় সংলাপ বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: মার্কিন রাষ্ট্রদূত মেঘনার চরে মহিষের বাথান, রাত হলেই চুরির ভয় বরিশালের ট্রাফিক সিগন্যাল, অচল ৩ দশক ধরে! বৈরী আবহাওয়ায় থমকে আছে সাগরযাত্রা, দুশ্চিন্তায় জেলেরা শেবাচিম হাসপাতাল, ‎যেখানে বেশি প্রয়োজন সহমর্মিতা আর ভালোবাসার

বোরহানউদ্দিনে অবৈধ ড্রেজার, বাল্কহেডসহ আটক ১৫

প্রতিবেদকের নাম / ২২ সময় দৃশ্য
আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ছবি: সংগ্রহীত।

বোরহানউদ্দিন প্রতিনিধি ‍॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চরসংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেডসহ ১৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, কোস্ট গার্ড সদস্যরা সকাল ৭টার দিকে বিশেষ অভিযান চালান। অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ওই দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেডসহ ১৫ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ড্রেজার ও বাল্কহেডে কর্মরত শ্রমিকেরা রয়েছেন। তাঁরা নারায়ণগঞ্জ, বরিশাল ও ভোলা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পরবর্তী সময়ে ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে আটক ব্যক্তিদের ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট সালমান বিন শওকত বলেন, বালুখেকোদের হাত থেকে ফসলি জমি ও আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com