বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণের সময়ের সিসিটিভি ফুটেজে যা দেখা গেল বরিশালে ‘বুবি ট্র্যাপ’: বিস্ফোরণের ৯ দিন পর দগ্ধ নারীর মৃত্যু বিএনপি ও সরকারের তিন পদে মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ বরিশালে আন্তধর্মীয় সংলাপ বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: মার্কিন রাষ্ট্রদূত মেঘনার চরে মহিষের বাথান, রাত হলেই চুরির ভয় বরিশালের ট্রাফিক সিগন্যাল, অচল ৩ দশক ধরে! বৈরী আবহাওয়ায় থমকে আছে সাগরযাত্রা, দুশ্চিন্তায় জেলেরা শেবাচিম হাসপাতাল, ‎যেখানে বেশি প্রয়োজন সহমর্মিতা আর ভালোবাসার

নিখোঁজের দুই দিন পর সমুদ্রে মিলল ভাসমান জেলের লা*শ

প্রতিবেদকের নাম / ২৬ সময় দৃশ্য
আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ছবি: সংগ্রহীত।

ডেস্ক ‍রিপোর্ট ‍॥

বঙ্গপোসাগরে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে নিখোঁজের দুই দিন পর শাহাবুদ্দিন মাঝি (৬০) নামের এক জেলের লাশ সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করেছেন তাঁর স্বজনরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কুয়াকাটা সৈকতের লেম্বুর বনসংলগ্ন সমুদ্র থেকে স্থানীয় জেলেদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, ২৩ জুন ভোরে সৈকতের গঙ্গামতি এলাকা থেকে সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে ছেড়ে যান। সকাল ১০টার দিকে হঠাৎ ঝড়ো বাতাসের তাণ্ডবে উত্তাল সমুদ্রে ছিটকে পড়ে যান শাহাবুদ্দিন মাঝি।

অনেক খোঁজাখুঁজির পর জেলে শাহাবুদ্দিন মাঝিকে না পেয়ে তীরে ফিরে আসেন তাঁর সহকর্মী অপর জেলেরা। নিহত জেলে শাহাবুদ্দিন মাঝি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর গাছিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

স্বজনরা জানান, গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় শাহাবুদ্দিন মাঝির মরদেহ দেখতে পান লেম্বুর বনঘাট এলাকার কয়েকজন জেলে। তারা বিষয়টি স্বজনদের জানালে নিহতের পরিবারের সদস্যরা অন্য একটি নৌকার সহযোগিতায় ঘটনাস্থলে যান। পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গভীর সমুদ্র থেকে মরদেহটি উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন।

খবর পেয়ে স্থানীয় নৌ-পুলিশ, থানা পুলিশ ও টুরিস্ট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল তৈরির পর থানায় নিয়ে যাওয়া হয়।সংবাদ বিশ্লেষণ সেবা

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ শামীম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com