রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
বাবুগঞ্জের সুগন্ধা নদীর তীরে পাইরোলাইসিস কারখানা, ৭ দিনের মধ্যে বন্ধে বেলার আইনি নোটিশ বরিশালে নদীতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ বরিশালে বেডরুমের এসি থেকে উদ্ধার চারটি কালনাগিনী সাপ মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবারকেও ধ্বংস করে-গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর নিখোঁজের দুই দিন পর সমুদ্রে মিলল ভাসমান জেলের লা*শ বোরহানউদ্দিনে অবৈধ ড্রেজার, বাল্কহেডসহ আটক ১৫ বরগুনা জেলেদের চাল আত্মসাত ইউপি সদস্যের বিরুদ্ধে দুদকে মামলা বাংলাদেশের উন্নয়নে বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন-শি জিনপিং বরিশাল কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে আলোচিত ‘মিন্নি’ কর্মচারীদের সন্তানদের বৃত্তি দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে

মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবারকেও ধ্বংস করে-গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: রবিবার, ২৮ জুন, ২০২৬
শুক্রবার পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনাসভায় বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন। ‍ছবি: বিপ্লবী বাংলাদেশ।

স্টাফ রিপোর্টার ‍॥

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে।

তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধ, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। মাদক পাচারকারী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমরা সবাই মিলে একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ বাংলাদেশ গড়ে তুলি।

পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে পিরোজপুরে র‍্যালি মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে পিরোজপুর সদর উপজেলা চত্ত্বর থেকে একটি র‍্যালি শুরু হয়ে পিরোজপুর টাউন ক্লাব মাঠে এসে শেষ হয়। পরবর্তীকালে টাউন ক্লাব মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেওয়া হয়।

পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়। এছাড়া রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ সময় বিশেষ অতিথিরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। প্রশাসন ও পুলিশ বাহিনীর একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়, যদি না আমরা পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলি। প্রত্যেক অভিভাবককে নিজ নিজ সন্তানের প্রতি আরও যত্নশীল হতে হবে, তারা কার সঙ্গে মিশছে বা কোথায় সময় কাটাচ্ছে সেদিকে নজর রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com