শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
Logo

বিজ্ঞান বিতর্ক উৎসব ভোলায় চ্যাম্পিয়ান হা-মীম রেসিডেন্সিশিয়াল স্কুল

প্রতিবেদকের নাম / ৫ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বৈরী আবহাওয়ার মধ্যেই বৃহস্পতিবার ভোলা প্রেসক্লাব খুদে বিতার্কিকদের মিলনমেলায় পরিণত হয়েছিল। নিজেদের পক্ষে ক্ষুরধার যৃক্তিতর্ক উপস্থাপনের মধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিশিয়াল স্কুল অ্যান্ড কলেজ। রানার্স আপ লডহার্ডিঞ্জ মডেল রেসিডেন্সিশিয়াল স্কুল অ্যান্ড কলেজ। সেরা বক্তা চ্যাম্পিয়ন দলের আহসান উল্যাহ ইবনে হাই তামিম। বির্তকের মাধ্যমে শিক্ষার্থীদের আগামী চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য হিসাবে প্রস্তুতির আহ্বান জানান অতিথিরা। একইসঙ্গে বিজ্ঞান প্রযুক্তির বিকাশের উপর গুরুত্ব দেন।

বিতর্ক শেষে পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার একেএম ছালেহ উদ্দিন ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবু রায়হান। ভোলা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সুজন জেলা সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মো. কামরুল আহসান, কলেজ শিক্ষক মো. হুমাযুন কবির, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. ইকরামুল আলম, সমকাল জেলা প্রতিনিধি নাসির লিটন, লালমোহন প্রতিনিধি আনোয়ার রাব্বিসহ গণমাধ্যমকর্মীরা।

বিচারকের দায়িত্ব পালন করেন কবি সুর্বনা ফারহানা চৌধুরী, ওবায়দুল হক কলেজের সহকারী অধ্যাপক মো. বাসেদ হোসেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাট্যকার অতনু করঞ্জাই, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু ও ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালুকদার বাঁধন।

চ্যাম্পিয়ান হা-মীম রেসিডেন্সিশিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা হচ্ছে রুবায়েত রাজিন, জেনিফার সাজিন ও আহসান উল্লাহ ইবনে হাই তামিম। রানার্সআপ দলের সদস্য খাদিজা বেগম, বিবি মরিয়ম নুহা ও সুরাইয়া জাহান। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো- ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ জিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় ও মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

বৈরী আবহাওয়ার কারণে গতকাল বুধবার রাত থেকেই ভোলায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীরা ভোলা প্রেসক্লাবে উপস্থিত হন। সকাল ১০টায় জাতীয় সংঙ্গীতের মধ্যদিয়ে শুরু হয় বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব।

প্রতিযোগীদের সঙ্গে আসেন অনেক অভিভাবকরাও। দিনব্যাপী উৎসবের তিনটি পর্বে মাধ্যমিক পর্যায়ের আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিযোগিতা উপভোগ শেষে সমকালের এ আয়োজনের প্রশংসা করেন অভিভাবক মো. আকতার মনজু। তিনি বলেন, আমাদের সন্তানদের বিশ্বের প্রতিযোগিতায় অবস্থান করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভার অতিথি জেলা শিক্ষা অফিসার একেএম ছালেহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে এড়িয়ে নিতে সব স্কুল-কলেজে এ ধরনের আয়োজন করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com