শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
বরিশালের হোটেল-রেস্তোরাঁয় দাম বেড়েছে পরোটার ছোট হয়েছে শিঙাড়া ‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর গলাচিপা উপজেলার বেহাল রাস্তায় দুর্ভোগে মানুষ, রোগী নিতে হয় খাটিয়ায় ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া রুমা এখন বৃদ্ধাশ্রমে বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল নগরীর ভাটিখানা তালাবদ্ধ ঘর থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার স্কুলে ফিরল ‘বাবার রাজকন্যা’ তুবা ভান্ডারিয়ায় ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূ্ন্য বাবুগঞ্জে অস্ত্রের মুখে শিক্ষিকাকে জিম্মি করে স্বর্ণালংকার-টাকা ছিনতাই বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

স্কুলে ফিরল ‘বাবার রাজকন্যা’ তুবা

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবাকে চা-রুটি খাইয়ে দেশজুড়ে আলোচনায় আসা শিশু তুবা চার মাস পর আবার বিদ্যালয়ে ফিরেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহায়তায় বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যায় সে।

সকাল ১০টার দিকে উপজেলার বামরাইল এলাকায় তুবার বাড়িতে যান উজিরপুরের ইউএনও মো. আলী সুজা। পরে তিনি তুবাকে সঙ্গে নিয়ে বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা তাকে স্বাগত জানায়।

তুবার মা জান্নাতুল ফেরদৌস বলেন, তার মেয়ে বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নানা কারণে গত চার মাস ধরে সে বিদ্যালয়ে যেতে পারেনি। অবশেষে ইউএনওর সহযোগিতায় মেয়ে আবার স্কুলে ফিরেছে।

ইউএনও মো. আলী সুজা বলেন, এত দিন তুবার বিদ্যালয়ে যেতে না পারার বিষয়টি দুঃখজনক। তাই তিনি নিজেই তুবাকে নিয়ে বিদ্যালয়ে এসেছেন। তার পড়াশোনা যাতে আর বন্ধ না হয়, সেজন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, তুবার বাবা অনিককে চিকিৎসার জন্য পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলে তাকে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তুবার পড়াশোনা অব্যাহত রাখার বিষয়টিও প্রশাসনের নজরদারিতে থাকবে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর উজিরপুরের বামরাইলে চুরির অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। এ সময় হাত বাঁধা অবস্থায় থাকা বাবাকে চা-রুটি খাইয়ে দেয় তার ৯ বছরের মেয়ে তুবা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। পরে তুবাকে ‘বাবার রাজকন্যা’ নামে অভিহিত করেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com