শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
বরিশালের হোটেল-রেস্তোরাঁয় দাম বেড়েছে পরোটার ছোট হয়েছে শিঙাড়া ‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর গলাচিপা উপজেলার বেহাল রাস্তায় দুর্ভোগে মানুষ, রোগী নিতে হয় খাটিয়ায় ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া রুমা এখন বৃদ্ধাশ্রমে বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল নগরীর ভাটিখানা তালাবদ্ধ ঘর থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার স্কুলে ফিরল ‘বাবার রাজকন্যা’ তুবা ভান্ডারিয়ায় ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূ্ন্য বাবুগঞ্জে অস্ত্রের মুখে শিক্ষিকাকে জিম্মি করে স্বর্ণালংকার-টাকা ছিনতাই বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বিশ্বায়নের উত্তাল স্রোতে টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে বিনির্মাণ করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পিরোজপুরের ভাণ্ডারিয়া সরকারি কলেজে ছাত্রদল আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান এবং পরবর্তীতে মাদ্রাসা প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা খাতে প্রয়োজনে বাজেট আরও বাড়ানো হবে। তবে কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার গুণগত মানও সমানভাবে উন্নত করতে হবে; যাতে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়তে মেধাবী প্রজন্মকেই মূল ভূমিকা পালন করতে হবে।

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। এক্ষেত্রে শিক্ষকদের সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ভাণ্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ খানের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শুপ্রভাত রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন ও পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার।

এছাড়া ছাত্রদল নেতা মো. তামিম, মো. মেহেদি হাসান এবং শিক্ষার্থী শ্রাবণী আক্তার ও মাকসুদা আক্তার অনুষ্ঠানে বক্তব্য দেন।

সভা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরবর্তীতে প্রতিমন্ত্রী উপজেলা অডিটরিয়ামে ভাণ্ডারিয়ার বিভিন্ন মাদ্রাসার প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির ভাণ্ডারিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুল্লাহ মাহমুদ, অধ্যক্ষ কাওছার উল ইসলাম ও অধ্যক্ষ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভা থেকে প্রতিমন্ত্রী উপজেলার বিভিন্ন মাদ্রাসার তালিকা তৈরি করে ধাপে ধাপে সেগুলো সংস্কারের প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com