শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
বরিশালের হোটেল-রেস্তোরাঁয় দাম বেড়েছে পরোটার ছোট হয়েছে শিঙাড়া ‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর গলাচিপা উপজেলার বেহাল রাস্তায় দুর্ভোগে মানুষ, রোগী নিতে হয় খাটিয়ায় ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া রুমা এখন বৃদ্ধাশ্রমে বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল নগরীর ভাটিখানা তালাবদ্ধ ঘর থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার স্কুলে ফিরল ‘বাবার রাজকন্যা’ তুবা ভান্ডারিয়ায় ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূ্ন্য বাবুগঞ্জে অস্ত্রের মুখে শিক্ষিকাকে জিম্মি করে স্বর্ণালংকার-টাকা ছিনতাই বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বরিশাল নগরীর ভাটিখানা তালাবদ্ধ ঘর থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বরিশাল নগরীতে তালাবদ্ধ একটি ঘর থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা আমেনা খানমের (৬৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার। এর আগে ভোর সাড়ে ৪টার দিকে বরিশাল নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

 

নিহত আমেনা খানম মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসর নেন। প্রায় এক বছর আগে তিনি ওই বাসার দ্বিতীয় তলা ভাড়া নিয়ে একাই বসবাস শুরু করেন। তার ছেলে রিফাত ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আমেনা খানমের কক্ষের পাশের ভাড়াটিয়ারা দুর্গন্ধ পান। বিষয়টি বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগমকে জানানো হয়। পরে তিনি আমেনার ছেলে রিফাতকে খবর দেন। রিফাত পুলিশকে জানালে ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়।

 

পুলিশ গিয়ে বাসার দরজা তালাবদ্ধ দেখতে পায়। পরে তালা খুলে ভেতরে প্রবেশ করে খাটের ওপর আমেনা খানমের লাশ দেখতে পায়। তার হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল।

 

 

বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগম বলেন, প্রায় এক বছর ধরে আমেনা খানম তাদের বাসার দ্বিতীয় তলায় থাকতেন। তিনি একাই বসবাস করতেন। বুধবার রাতে পাশের ভাড়াটিয়ারা দুর্গন্ধ পাওয়ার পর তাকে বিষয়টি জানান। পরে তিনি আমেনার ছেলেকে খবর দেন।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসার দরজা তালাবদ্ধ ছিল। তালা খুলে ভেতরে খাটের ওপর আমেনা খানমের লাশ পাওয়া যায়। তার হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল।

 

তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com