বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা, সারা দেশে বৃষ্টির আভাস সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ.লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো ছিল: হাসনাত রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই, আটক ৫ জিম্বাবুয়ের পর আফগানিস্তানের কাছেও হার, বিদায় বাংলাদেশের সৌদি আরব থেকে নিজেদের কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র মাদ্রাসায় শিক্ষার্থী বাড়ছে, কমছে মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন ডেঙ্গু সংক্রমণ ২৬ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ প্রতি দুজন মেয়ের একজনের বিয়ে ১৮ বছরের আগে !পদক্ষেপ নেওয়ার আহ্বান ইউনিসেফের

রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই, আটক ৫

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে আটক করেছে এসআরবি-৮। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

এসআরবি-৮ এর বরিশাল সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ অক্টোবর রাত ১০টার দিকে রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় বিকাশ ব্যবসায়ী মো. সুমন হোসেনের পথরোধ করে দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্তরা। এ সময় ধারালো রামদা ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তার ব্যাগে থাকা বিকাশের সাত লাখ টাকা ও ব্যবহৃত মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় সুমন হোসেন রাজাপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে সহায়তা চেয়ে এসআরবি-৮ এর অধিনায়কের কাছে লিখিত আবেদন জানান।

এরপর এসআরবি-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। আটকরা হলেন, মো. আফজাল হোসেন (৫০), লিটন হাওলাদার (৩০), আবুল কালাম (৩৮), চান মিয়া (২৯) ও মামুন হাওলাদার (২৪)।

অভিযানে তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মুঠোফোন উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com