মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে? ‘আমি লেখাপড়া করতে চাই’, বাল্যবিয়ে ঠেকাতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আবেদন সাংবাদিকের স্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: সাইবার ট্রাইব্যুনালে মামলা বাবুগঞ্জ উপজেলায় ‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩ বরগুনা পুলিশ লাইন্সের সামনেই বাসে আগুন সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের টানা দ্বিতীয় দিনের মতো তেলের দামে পতন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি শুকনো মৌসুমে নাব্য সংকট বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট অবৈধ ইটভাটায় অভিযানে মব সৃষ্টির অভিযোগে যুবক আটক

বাবুগঞ্জ উপজেলায় ‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

প্রতিবেদকের নাম / ৩ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় চাঁদাবাজির মামলায় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) বিমানবন্দর থানায় সড়ক নির্মাণকাজে ঠিকাদারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঠিকাদার রুস্তম হাওলাদার বাদী হয়ে মামলা করেন। ওই রাতেই পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫), বিএনপি নেতা মো. সাকিব হাওলাদার (৩৫) ও মো. মুবিন মোল্লা (২২)।

বিমানবন্দর থানা ও মামলার সূত্রে জানা গেছে, বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২৬০০ মিটার পিচঢালাই নির্মাণকাজে সাব-ঠিকাদার হিসেবে কাজ করছিলেন রুস্তম হাওলাদার। শনিবার  (৭ নভেম্বর) রাতে বাড়ি ফেরার পথে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠ এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেন। একপর্যায়ে তার ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান।

ঠিকাদার রুস্তম আলী বলেন, মাহবুব মোল্লা তার দলবল নিয়ে তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে তিনি লোকজন পাঠিয়ে তাকে মারধর করান এবং তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মাহবুব মোল্লা বলেন, তিনি রুস্তমের কাছে টাকা পান। এমনকি ওই সড়কের কাজে তিনি অংশীদার। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নিয়ে নিজের কাছে রেখেছেন। পাওনা টাকা আদায়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়টি আইনসম্মত কি না, জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) সানোয়ার হোসেন বলেন, ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com