মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে? ‘আমি লেখাপড়া করতে চাই’, বাল্যবিয়ে ঠেকাতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আবেদন সাংবাদিকের স্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: সাইবার ট্রাইব্যুনালে মামলা বাবুগঞ্জ উপজেলায় ‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩ বরগুনা পুলিশ লাইন্সের সামনেই বাসে আগুন সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের টানা দ্বিতীয় দিনের মতো তেলের দামে পতন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি শুকনো মৌসুমে নাব্য সংকট বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট অবৈধ ইটভাটায় অভিযানে মব সৃষ্টির অভিযোগে যুবক আটক

সাংবাদিকের স্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: সাইবার ট্রাইব্যুনালে মামলা

প্রতিবেদকের নাম / ২ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর বাউফলে এক সাংবাদিকের স্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সম্পর্কে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়।

 

এ ঘটনায় ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি আমলে নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।

 

সোমবার (৯ নভেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন দৈনিক কালবেলার বাউফল প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চু।

 

মামলার এজাহার ও বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর ‘খবর আছে’ নামের ফেসবুক আইডি থেকে সাংবাদিক কামরুজ্জামান বাচ্চুর স্ত্রীকে নিয়ে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়। এতে তার পরিবারের সামাজিক সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

বাদীপক্ষের আইনজীবী কেএম মাহবুবুর রহমান সেন্টু বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি মহল মানুষের সম্মানহানি ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব অপরাধের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন।’ আদালত বিষয়টি আমলে নিয়ে বাউফল থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

 

এদিকে স্থানীয়দের অভিযোগ, ‘খবর আছে’ নামের ওই ফেসবুক আইডি বা পেজ থেকে সাংবাদিক পরিবার ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এর শিকার হচ্ছেন সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গৃহিণীরাও। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।

 

সংশ্লিষ্টদের প্রত্যাশা, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ওই ফেসবুক আইডির পরিচালনাকারীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হলে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের হয়রানি ও অপপ্রচার বন্ধে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com