মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে? ‘আমি লেখাপড়া করতে চাই’, বাল্যবিয়ে ঠেকাতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আবেদন সাংবাদিকের স্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: সাইবার ট্রাইব্যুনালে মামলা বাবুগঞ্জ উপজেলায় ‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩ বরগুনা পুলিশ লাইন্সের সামনেই বাসে আগুন সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের টানা দ্বিতীয় দিনের মতো তেলের দামে পতন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি শুকনো মৌসুমে নাব্য সংকট বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট অবৈধ ইটভাটায় অভিযানে মব সৃষ্টির অভিযোগে যুবক আটক

‘আমি লেখাপড়া করতে চাই’, বাল্যবিয়ে ঠেকাতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আবেদন

প্রতিবেদকের নাম / ৪ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নিজের বাল্যবিয়ে ঠেকাতে মাদ্রাসার সুপারের কাছে লিখিত আবেদন করেছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর। এদিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার দুর্গম চরকাজল ইউনিয়নের ছোট শিবা গ্রামে পারিবারিকভাবে তার বিয়ের আয়োজন চলছিল। পরিবারের সিদ্ধান্তে একমত হতে না পেরে বাধ্য হয়ে প্রতিষ্ঠানপ্রধানের দ্বারস্থ হয় সে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বিয়ে বন্ধ হয়েছে বলে জানা গেছে।

 

জানা গেছে, ঝুমুর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। শ্রেণিতে প্রথম স্থান অধিকারী এই শিক্ষার্থীর জন্ম ২০১২ সালের ২৮ মার্চ। সে হিসাবে বর্তমানে তার বয়স ১৪ বছর।

 

লাল মিয়া সরদারের মেয়ে ঝুমুর পড়াশোনা নিয়েই ব্যস্ত সময় কাটাত। কিন্তু পরিবারের বিয়ের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি সে। বাল্যবিয়ের কুফল এবং নিজের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়ে সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী। লেখাপড়া চালিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় সে। এ কারণে বিয়ে বন্ধের আকুতি জানিয়ে মাদ্রাসার সুপারের কাছে আবেদন করে ঝুমুর।

 

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) তার বিয়ের দিন নির্ধারণ করা হয়েছিল। ঝুমুর গত ৮ নভেম্বর ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদের কাছে লিখিত আবেদন জমা দেয়।

 

 

আবেদনে ঝুমুর উল্লেখ করে, ৯ নভেম্বর আমাকে স্বর্ণ পরাতে আসবে। যা আমার ইচ্ছার বিরুদ্ধে করা হচ্ছে। আমি লেখাপড়া করতে চাই। আমি যদি পরিবারের মধ্যে অতিরিক্ত হয়ে থাকি, তাহলে আমার মাদ্রাসার দায়িত্বে আমাকে লেখাপড়া করাবে।

 

এ বিষয়ে ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এর বাইরে তার কিছু করার নেই।

 

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে গ্রাম পুলিশ ও তহশিলদার পাঠিয়ে বাল্যবিয়ে বন্ধ করতে সক্ষম হয়েছি। তহশিলদার ওই মেয়ের বাবা ও মেয়েকে তার কার্যালয়ে নিয়ে আসছেন। তারা আসার পর মেয়েটির বাবার সঙ্গে কথা বলব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com