রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা ১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নদীতীরে গ্রামবাসীর মানববন্ধন ‘মোরা কার্ড চাই না, বেড়িবাঁধ চাই’ প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠানে স্পিকার বুকের উপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতার মদিনার দিকে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে নেওয়া হয়েছে : মুফতি ফয়জুল করিম

প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে

প্রতিবেদকের নাম / ১ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ভোলার দৌলতখান উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষাব্যবস্থায় তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে। উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৩টিতেই প্রধান শিক্ষক নেই। বছরের পর বছর গুরুত্বপূর্ণ এই পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্বে থাকা শিক্ষকদের দিয়ে চলছে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

ফলে একদিকে বাড়ছে শিক্ষকদের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপ, অন্যদিকে ব্যাহত হচ্ছে পাঠদান ও সার্বিক ব্যবস্থাপনা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বর্তমানে মাত্র ৩৩টিতে প্রধান শিক্ষক কর্মরত রয়েছেন। বাকি ৭৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। এর মধ্যে ২১ জন শিক্ষক চলতি দায়িত্বে এবং ৫২ জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুধু প্রধান শিক্ষক নয়, সহকারী শিক্ষক পদেও রয়েছে বড় শূন্যতা। উপজেলায় সহকারী শিক্ষকের ৫৪টি পদ শূন্য রয়েছে। এরই মধ্যে নতুন নিয়োগ পাওয়া ২৫ জন সহকারী শিক্ষক শূন্য পদে যোগদান করেছেন বলে জানিয়েছে শিক্ষা কার্যালয়। পাশাপাশি ১০৬টি বিদ্যালয়ের বিপরীতে নৈশপ্রহরী কাম-দপ্তরি পদে কর্মরত রয়েছেন মাত্র ৬৩ জন (শূন্য রয়েছে ৪৩টি পদ)।

দৌলতখান উপজেলার মধ্য হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২০ বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন গোলাম রহমান আজাদ। তিনি জানান, বছরের পর বছর প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে তাকে অতিরিক্ত চাপ সামলাতে হচ্ছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি প্রশাসনিক কাজ সামলানো কঠিন হয়ে পড়েছে।

একই চিত্র দক্ষিণ জয়নগর শমাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে প্রায় দেড় যুগ ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জান্নাতুল আসমা বলেন, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে।

দৌলতখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ছয়জন শিক্ষকের বিপরীতে কর্মরত রয়েছেন চারজন, এর ওপর প্রধান শিক্ষকের পদটিও শূন্য। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া বেগম বলেন, শিক্ষক সংকট ও প্রধান শিক্ষক না থাকায় পাঠদানসহ দাপ্তরিক কাজে চরম বিঘ্ন ঘটছে।

দৌলতখান উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই জানান, শিক্ষক সংকটের কারণে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।

এ বিষয়ে দৌলতখান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদ উদ্দিন যুগান্তরকে বলেন, আইনি জটিলতার কারণে এতদিন শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোর শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com